কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে এতে একজন আহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার জোড়া পুকুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনা সদস্য রহমতের সহধর্মিণী মোছাঃ ছালমা খাতুন (২৮) ও ছেলে মো. স্মরণ (১২) দুজনেই ঘটনা স্থলে মারা যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।