• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এগারো মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্যালো ইঞ্জিন চালিত নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারোমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন রাস্তার পাশে উল্টে পড়ে।

এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সড়ক দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নছিমনে গরু নিয়ে আলামপুর পশু হাটে আসার পথে বিপরীত থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তার পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category