• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ঘণ্টা পর মারা গেলেন বাবাও। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় ঘটনা ঘটেছে। মৃতরা হলেন- উপজেলা ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।

জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাসায় অসুস্থ হন ছেলে আবিদুল পরে আবিদুলের ছেলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে আবিদুলের অবস্থা খারাপ হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দা তরুণ সমাজসেবক ইসমাইল হোসেন বলেন, আবিদুল আমার বন্ধু হয়। আমরা একসঙ্গে অনেক সময় অতিবাহিত করেছি। তাঁদের এই অকাল মৃত্যুতে আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বিষয়টি নিশ্চিত করে জানান। সেই সাথে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category