• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় চার উপজেলায় ভোট কাল: ব্যালট পেপার যাবে সকালে

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২০ মে, ২০২৪
কুষ্টিয়ায় চার উপজেলায় ভোট কাল: ব্যালট পেপার যাবে সকালে
কুষ্টিয়ায় চার উপজেলায় ভোট কাল: ব্যালট পেপার যাবে সকালে

সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়াতেও হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আগামীকাল (২১ মে) কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। আজ (২০ মে) সোমবার দুপুর থেকে কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুরে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। কুষ্টিয়ার ৪ উপজেলায় ৪৪ ইউনিয়নের ৪১৯ টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ৩০৬০টি। মোট ভোটার ১১ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ৫ লক্ষ ৭০ হাজার ৬৬৪ জন এবং মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৪৬৬জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এরমধ্যে কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু হেনা মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। দৌলতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category