• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ইবি’র বাস চাপায় বাইসাইকেল চালক নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়ায় ইবি’র বাস চাপায় বাইসাইকেল চালক নিহত
কুষ্টিয়ায় ইবি’র বাস চাপায় বাইসাইকেল চালক নিহত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর ও বাসের চালককে গণপিটুনি দিয়েছে। নিহত পথচারী শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা এবং তিনি পেশায় দর্জি ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃদ্ধ জাহিদুল ইসলাম নিজ দোকান খোলার জন্য বাই সাইকেল যোগে কাস্টম মোড়ের দিকে যাচ্ছিলেন। জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি ডাবল ডেকার (দোতলা) বাসের সাথে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জাহিদুল ইসলাম।

এরপরও বাসচালক বাস না থামিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে বাসটিকে সেন্ট্রাল কলেজের সামনে থেকে আটক করে বাসের গ্লাস ভাঙচুর ও চালককে গণপিটুনি দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহত বাস চালক সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। পরে নিহত জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category