• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক-২

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের বঁটির আঘাতে এসআই আহত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের বঁটির আঘাতে এসআই আহত

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি হারুন-উর-রশিদকে ধরতে গিয়ে তাঁর ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। এবং হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়।

আজ শনিবার দুপুরে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তাঁর ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। আহত এসআইকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেফতার করতে আজ দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করেন। এ হামলায় তিনি আহত হলে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যর পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর সরেজমিনে গেলে এ বিষয়ে প্রতিবেশী কেউ কথা বলতে রাজি হননি। স্থানীয় দুজন বাসিন্দা বলেন ‘ওই বাড়ির ভেতরে কী হয়েছে তা তাঁরা জানেন না। পুলিশ বাড়িতে অভিযান চালায় এটুকু জেনেছি। পরে আরও অতিরিক্ত পুলিশ এসেছিল। ডিবি। ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা। তবে কোন মামলায় তাঁকে ধরতে যাওয়া হয়েছিল এ বিষয়ে এই পুলিশ কর্মকর্তা কোনো তথ্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category