• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  আজ শুক্রবার সকালে উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের দাবি অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে।

রফিকুলের ছেলে নিলয় বলেন, বৃহস্পতিবার রাত ৯ টার সময় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর বাবা। রাত হয়ে গেলেও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হয়। ভোরে আবার খুঁজতে বের হন তিনি। পরে খবর পান, তাঁর বাবার লাশ পাওয়া গেছে।

লাশ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কথা বললে তাঁরা সড়ক ছেড়ে দেন। তবে এর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা লাশ নিয়ে মোল্লাতেঘড়িয়া থেকে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক অবরোধ করেন।

স্থানীয়রা জানান, আজ বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। সব কিছু মাথায় রেখে তদন্ত চলছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্বজন ও এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা লাশ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category