• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুমারখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫
কুমারখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
কুমারখালীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে কলার ভেতরে চেতনানাশক খাওয়ায়ে সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া পল্লী চিকিৎসক বারেক শাহ (৫০) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের বাদল শাহের ছেলে। তিনি নিজবাড়ি থেকেই পল্লী চিকিৎসার কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রী মাস দুয়েক হলো পল্লী চিকিৎসক বারেক শাহের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। সে সময় চিকিৎসক কলার ভেতরে চেতনানাশক প্রয়োগ করে খেতে দেন এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

সে সময় স্থানীয় এক মহিলা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর শিক্ষার্থীর শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন সঙ্গে-সঙ্গে থানায় নিয়ে আসে এবং চিকিৎসার জন্য কুমারখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় আসামিকে গ্রেফতার করে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চেতনানাশক খাওয়ায়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category