• শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিমকে অপসারণের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিমকে অপসারণের দাবিতে মানববন্ধন
কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিমকে অপসারণের দাবিতে মানববন্ধন

মেহেরপুর সদর উপজেলার ১ নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজাকে অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ ও প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২৫ আগষ্ট) সকালে বিএনপির নেতাকর্মীরা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে পরিষদের সামনে মানববন্ধন করেন। এসময় বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা ইউনিয়ন পরিষদে ছিলেন না।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন ও রাতের ভোটে অবৈধভাবে সেলিম রেজা চেয়ারম্যান হন। এখানে কার ইঙ্গিতে সেলিম রেজা এখনও চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ভাগের রাজনীতি আর চলবে না। কাদের প্রশ্রয়ে এই চেয়ারম্যানকে এখনও এই পরিষদে রেখে দিয়েছে। গত ২০ বছর বিএনপির নেতাকর্মীরা কত জুলুম, নিপীড়ন,নির্যাতনের শিকার হয়েছে। আমরা পরিস্কার করে বলতে চাই কোন রকম ষড়যন্ত্র বা ভাগের রাজনীতি আর চলবে না।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর খান ছাতু, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ,বিএনপি নেতা খাইরুল ইসলাম, রফিকুল ইসলাম,ফজেল, সাইদুর,রেজাউল মেম্বার, আব্দুল হান্নান, সিরাজ আলী,মোমিন,নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category