• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কালীগঞ্জে ১৬ টি ককটেলসহ বিএনপি কর্মী আটক

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কালীগঞ্জে ১৬ টি ককটেলসহ বিএনপি কর্মী আটক
কালীগঞ্জে ১৬ টি ককটেলসহ বিএনপি কর্মী আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬ টি ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬ টি ককটেল ও ককটেল তৈরীর উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বলেন, আটককৃত রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহেরের পিতা এবং বিএনপির একজন কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category