• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কালীগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কালীগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন
কালীগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” শ্লোগানে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলপৈতা পারখিদ্দাহ কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জোনের সহকারী বন সংরক্ষক খন্দকার মো. গিয়াস উদ্দীন, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, মঙ্গলপৈতা পারখিদ্দাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বারোবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক এসএম সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএফএনটিসি শফিকুল ইসলাম।

সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সোনালীডাঙ্গা ব্রীজ হতে মঙ্গলপৈতা বাজার সংলগ্ন চিত্রা নদীর মুখ পর্যন্ত খালের উভয় পাশে ১০ কিলোমিটারে ১০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হবে। দুপুরে মঙ্গলপৈতা বাজার সংলগ খালপাড়ে কাঁঠাল গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
এসময় প্রধান অতিথি দেদারুল ইসলাম বলেন, গাছ আমাদের বড় বন্ধু। আমাদের যেমন প্রাণ আছে, গাছেরও তেমন প্রাণ আছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটা আমাদের উপলদ্ধি করতে হবে। আজ যে গাছ লাগানো হলো তা সবাই নিজের গাছ মনে করে পরিচর্যা করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category