• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কালবেলার প্রতিনিধিকে গাংনী প্রেস ক্লাবে বরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
কালবেলার প্রতিনিধিকে গাংনী প্রেস ক্লাবে বরণ
কালবেলার প্রতিনিধিকে গাংনী প্রেস ক্লাবে বরণ

জাতীয় দৈনিক কালবেলার গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কৌশিক বাপ্পি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে গাংনী প্রেস ক্লাব তাকে বরণ করে নেয়।

গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাংবাদিক মীর শামীম, রফিকুল আলম বকুল ও শাহীনুজ্জামানসহ গাংনী প্রেস ক্লাবের সাংবাদিকরা শুভেচ্ছা জ্ঞাপন করেন কৌশিক বাপ্পিকে।

কৌশিক বাপ্পি গাংনী পৌরসভার পূর্বমালসাদহ গ্রামের প্রয়াত ব্যবসায়ী রুহুল আমিনের বড় পুত্র। কালবেলার শুরু থেকেই তিনি ঢাকা অফিসে কর্মরত ছিলেন।

বরণ অনুষ্ঠানে গাংনী প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গাংনী প্রেস ক্লাব হচ্ছে সংবাদ চর্চার স্থান। বস্তুনিষ্ট সংবাদ সংগ্রহ করে তা প্রচার ও প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন গাংনী প্রেস ক্লাবের সাংবাদিকরা। জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রতিনিধিত্ব করেন গাংনী প্রেস ক্লাবের অনেক সদস্য।

পাঠক ও দর্শকদের কথা মাথায় রেখেই সাংবাদিকতা করেন এক্লাবের সাংবাদিকরা। তাই যারা সংবাদিকতায় নতুন প্রবেশ করছেন তাদেরকে এই পথের সব কিছু সম্পর্কে ধারণা থাকা জরুরী। সাংবাদিকরা তাদের বিবেক দিয়ে সবকিছু বিবেচনা করেই পেশাগত দায়িত্ব পালন করেন। যে ধারা অব্যহত রেখে নবীনরা এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category