• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কারাগারে অসুস্থ অবস্থায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামকে খুলনায় রেফার্ড

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১ জুন, ২০২৫
কারাগারে অসুস্থ অবস্থায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামকে খুলনায় রেফার্ড
কারাগারে অসুস্থ অবস্থায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামকে খুলনায় রেফার্ড

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম কারাগারে হার্টের সমস্যা জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষাণিকভাবে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় প্রেরণ করেন।

রবিবার (১ জুন) দুপুরে কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আব্দুস সালাম আটকের পর থেকে হার্টের সমস্যা জনিত কারণে অসুস্থ হয়ে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়।

মেহেরপুর জেলা কারাগারের জেলার নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা অভ্যান্তরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম বেশ কিছুদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে আজ দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে খুলনায় প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেফতার করেছিলো পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাতে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে জিআর ২৬৩/২৪ মামলার অজ্ঞাত আসামী হিসেবে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বর্তমানে মেহেরপুর সদর আমলী সিনিয়র জুডিয়াশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category