মেহেরপুরের গাংনীর কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল আহমেদকে সভাপতি ও সাগর ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার কসবা গ্রামে সোসাইটির কার্যালয়ে সাধারণ সভায় তাদের এক বছরের জন্য নির্বাচিত করা হয়।
এছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি সাহারুল ইসলাম, সহসভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ ও লিখন আহমেদকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এসময় ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ, মোর্তুজা আলম বুলবুল, জামালউদ্দীন রেন্টু , ডাঃ আলী হায়দার, কামাল হোসেন লাল্টু, খাইরুল আলম গাজর, শামীম হোসেন, ইবারত আলী, বায়েজিদ বোস্তামী, এরশাদ আলী, জাকির হোসেন ডাবলুকে নিয়ে ১১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
কসবা গ্রামের একদল যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় “রক্তদান তুচ্ছ না, বাঁচতে পারে একটি প্রাণ” এই শ্লোগানকে ধারণ করে ২০২১ সালের ২৫শে মার্চ কসবা ব্লাড ব্যাংক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। রক্ত সংগ্রহ ও রক্তদান, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, বিভিন্ন ঈদে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার, পোশাক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণসহ গ্রামের মানুষ ও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা করে থাকে কসবা ব্লাড ব্যাংক সোসাইটি।