• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কক্সবাজারে ছুটির আনন্দ ম্লান: ছেলে ফিরলেও সমুদ্রে নিখোঁজ বাবার প্রহর গুনছে পরিবার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
কক্সবাজারে ছুটির আনন্দ ম্লান: ছেলে ফিরলেও সমুদ্রে নিখোঁজ বাবার প্রহর গুনছে পরিবার
কক্সবাজারে ছুটির আনন্দ ম্লান: ছেলে ফিরলেও সমুদ্রে নিখোঁজ বাবার প্রহর গুনছে পরিবার

পরিবারের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন মেহেরপুর শহরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা হেলাল শেখ ও তার ছেলে দীপ। সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তারা। স্থানীয়দের সহায়তায় ও উদ্ধারকারীদের তাৎক্ষণিক তৎপরতায় ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাবা হেলাল শেখ এখনো নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজারের কলাতলী সৈকতের সায়মন বিচের দক্ষিণ পাশে, মডার্ন হ্যাচারির সম্মুখবর্তী সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গোসলে নামার কিছুক্ষণ পরই বাবা-ছেলে তীব্র স্রোতের পেটে তলিয়ে যেতে থাকেন। চিৎকার শুনে আশপাশে থাকা বিচকর্মী ও উদ্ধারকারীরা দ্রুত ব্যবস্থা নেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, “উদ্ধারকারী দলের সর্বাত্মক তৎপরতায় ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ হেলাল শেখের অনুসন্ধানে জেলা প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।”

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বিচ ম্যানেজমেন্ট কমিটি ও জেলা প্রশাসনের উদ্ধারকারী দল সমন্বিত অভিযান শুরু করে।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হলেও নিখোঁজ হেলাল শেখের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এদিকে, এই মর্মান্তিক খবরের পর মেহেরপুরে নিখোঁজ হেলাল শেখের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা এখন প্রিয়জনের অলৌকিক ফেরা বা দ্রুত সন্ধানের অপেক্ষায় প্রহর গুণছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category