• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ওদের মুখে চাঁদের হাসি

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
ওদের মুখে চাঁদের হাসি
ওদের মুখে চাঁদের হাসি

মেহেরপুরের গাংনীর ধানখোলা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক। ওরা পেয়েছে নতুন পোশাক আর পবিত্র কোরআন মাজিদ। আজ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৭ জন শিক্ষার্থীদেরকে এ ঈদ উপহার প্রদান করেন আমিনুর রহমান মুক্তিসহ বেশ কয়েকজন স্থানীয় দানশীল ব্যাক্তি।

২০২২ সালে ধানখোলা গ্রামের মাঝের পাড়ায় এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এখানে হেফ্জ খানা চালু হয়। বর্তমানে হাফেজিয়া শাখায় ৪৭ জন শিক্ষার্থী রয়েছে। কোমল মতি এসব শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দানশীল আমিনুর রহমান মুক্তি ১০ টি শিক্ষার্থীকে উপহার হিসেবে টুপি, রেহেলসহ কোরআন মাজিদ ও আরো কয়েকজনের সহযোগীতায় নতুন পোশাক উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা সাধারণ সম্পাদক মহাবুল ইসলাম, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান মোকাদ্দেস, প্রতিষ্ঠান প্রধান মুফতী মাওলানা সেলিম হুসাইন, ইমাম আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, ধানখোলা ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাঈদ টোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category