• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

একে অপরের পাশে থাকার প্রত্যয়ে সম্প্রীতি সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
একে অপরের পাশে থাকার প্রত্যয়ে সম্প্রীতি সমাবেশ
একে অপরের পাশে থাকার প্রত্যয়ে সম্প্রীতি সমাবেশ

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ায় একে অপরের পাশে থাকার প্রত্যয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে এলাকাবাসীর উদ্যোগে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন হাসানুজ্জামান হিরোক।

ইমরুল কায়েস বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, তোহিদুল ইসলাম, শামীম, সাহী, আশরাফ উদ্দিন, আক্তারুজ্জামান টোকনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিগত কিছুদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। রাজনৈতিকভাবেও এলাকাতে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। যা ইতোপূর্বে কখনও হয়নি।

বক্তারা আরও বলেন, আমরা একে অপরের প্রতিবেশি। আমারা যার যার অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করে আসছি। আগামীতে আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা করে চলবো। এলাকার মানুষের ঐক্য নষ্ট করতে কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য যদি কোন বিভেদ সৃষ্টি ও বিশৃঙ্খলার চেষ্টা করে তাকে আমরা সকলে একসাথে মিলে তা প্রতিহত করবো।

এসময় তুষার, রনু, মনি, লিপু, বোরহানসহ বাসস্ট্যান্ড এলাকার শতাধিক নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category