• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঈদ আনন্দ নেই শুধু বিএনপির মধ্যে : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
ঈদ আনন্দ নেই শুধু বিএনপির মধ্যে : হানিফ
ঈদ আনন্দ নেই শুধু বিএনপির মধ্যে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ঈদ আনন্দ নেই শুধু বিএনপির মধ্যে। কারণ তারা অবৈধ পথে ক্ষমতায় যেতে পারেনি। জনগণের মধ্যে আনন্দ রয়েছে ।

হানিফ বলেন, দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে। মফস্বল শহরে আগে হয়তো মানুষ মাসে একদিন গরুর মাংস দিয়ে ভাত খেতো, এখন তো প্রায় প্রতিদিনই বেশিরভাগ মানুষ গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে।

দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে নাগরিক সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সে সময় কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডাক্তার মুসতানজীদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সহ অনেকে উপস্থিত ছিলেন।

হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃশ্যমান উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে, এটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। তবে এটা বিএনপি পছন্দ করে না, তাই তারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।

বিএনপি এখন একটা হতাশাগ্রস্ত দলে পরিণত হয়েছে। এদেশের কোন কিছু ভালো জিনিসই তাদের কাছে ভালো লাগে না। সবকিছুই বিএনপির কাছে এখন অন্ধকার মনে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category