ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্ররাজনীতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ছাত্র -ছাত্রী এবং শিক্ষকদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদ হেলাল বাবু কমিটির সাবেক সদস্য মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবি ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ওমর ফরুক সাধারণ সম্পাদক রাশেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমতাজ, জিয়া পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক, জাতয়তাবাদী শিক্ষক ফোরামসহ অঙ্গসহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও বর্তমান নেতৃবৃন্দ।