• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

ইমামগণ আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩
ইমামগণ আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ফরহাদ হোসেন
ইমামগণ আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের ইমামগণই আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেহেতু তারা নিজেদেরকে আদর্শবান মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেন। ঠিক সেইভাবে ভালো আচরণের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। কারণ সমাজের অনেক মানুষ ইমামদের অনুসরণ করে। শনিবার (২২ জুলাই) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন উলামা ও ইমামগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category