• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

ইবি ছাত্রলীগের সভাপতি আরাফাত, সম্পাদক জয়

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ১ আগস্ট, ২০২২

 

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হয়েছেন ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

ফয়সাল সিদ্দিকী আরাফাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ও নাসিম আহমেদ জয় অর্থনীতি বিভাগের ছাত্র। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৩১জুলাই) রাত ১১টার সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, তন্ময় সাহা টনি, মো. আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো: মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা ও এহসানুল হক ঈশান।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মুজাহিদুল ইসলাম, মো: সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ ও হামিদুর রহমান।

উল্লেখ্য যে,এর আগে ২০২১সালের ৮ ডিসেম্বর কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।এর পর ১৩ ডিসেম্বর নতুন কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত সংগ্রহ করতে ক্যাম্পাসে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রূপক ও সদস্য রাকিব বিন আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category