• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ইবিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি শিক্ষার্থীদের

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ইবিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি শিক্ষার্থীদের
ইবিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি শিক্ষার্থীদের

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাদকের আখড়া বলে অভিযোগ রয়েছে। তবে এখানে মাদক প্রতিরোধে প্রশাসন চার দশকেও নেয়নি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হোক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন শিক্ষার্থীদের কেউ কেউ আগে থেকেই মাদকাসক্ত থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ধীরে ধীরে এর বিস্তার ঘটান। প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে তা রোধ করা সম্ভব হয় না।

এমন পরিস্থিতি ঠেকাতে ২০১৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সুপারিশ করে।

শিক্ষার্থীরা জানান, ডোপ টেস্ট চালু হলে মাদকাসক্ত শিক্ষার্থীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ডোপ টেস্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হলেও ইবিতে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা জারি হয়নি।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আতিফ মো. রাহিব বলেন, ‘ইবি প্রায়ই মাদকের কারণে সংবাদের শিরোনাম হয়। কাউকে কাউকে সেফ হাউসে পাঠাতে হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রণ রাখতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কোনো বিকল্প নেই।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, ‘ডোপ টেস্টের সুপারিশের ব্যাপারে আমার জানা নেই। ক্যাম্পাসে মাদকসেবন, ব্যবসা বা লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যারা মাদক সেবন করে, তাঁদের ধরতে পারলে প্রচলিত আইনে শাস্তির আওতায় আনতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category