• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আলমডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
আলমডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকান্ড
আলমডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্কিভুত 

আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ায় বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্কিভুত হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার দিনমজুর মৃত সেকেন্দার আলীর ছেলে ওমর আলী। পরিবার নিয়ে সে দীর্ঘদিন বসবাস করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহা বাড়ির আশপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করলে তা ব্যর্থতায় রূপ নেয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে দিনমজুর ওমর আলীর বসতবাড়ি সহ বিভিন্ন মালামাল পুড়ে ভস্কিভুত হয়।

এঘটনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওমর আলীর বাড়ি পরিদর্শন করেছে আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগত ২ হাজার টাকা ও ৮ টি কম্বল প্রদান করেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category