• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্রে দুর্নীতির অভিযোগ

মৃধা বেলাল, বরগুনা:
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্রে দুর্নীতির অভিযোগ
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দরপত্রে দুর্নীতির অভিযোগ

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুকুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ের লক্ষে আহবানকৃত দরপত্রে ব্যাপক অনিয়ম ও দূনীতির অভিযোগ উঠেছে। ২০২৫-২০২৬ আর্থিক বছরের জন্য ইজিপি পদ্ধতিতে বরাদ্দের ৪৭ লাখ ৮৫ হাজার টাকার অনিয়ম ও দূনীতির বিচার চেয়ে বরগুনা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্রে অংশগ্রহনকারী একটি প্রতিষ্ঠান।

বরগুনা সিভিল সার্জন বরাবর মেসার্স বিথি ট্রেডাসের মালিক মোসাঃ সামসুন্নহার রুবীর দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ইজিপি পদ্ধতিতে ৬টি গ্রপে ৪৭ লাখ ৮৫ হাজার টাকার মেডিকেল সামগ্রী ক্রয়ের জন দরপত্র আহবান করিলে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতিতে অনলঅইন প্লাটফর্মে দরপত্র দাখিল করিয়াছি। ই-টেন্ডার নোটিশ অনুয়ায়ী চলতি বছরের ১৮ সেপ্টেম্বর বেলা ২ টার ক্রয়কারী প্রতিষ্ঠানের অফিস কক্ষে টেন্ডার ওপেন হয়। কাগজ পত্র যাচাইয়ে সর্বনিম্ন দরদাতা মেসার্স বিথি ট্রেডার্সকে কাজ না দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, কনসালটেন্ট আরিফুর রহমান ইমন, ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার ইন্টারন্যাশনালকে দুর্নীতির মাধ্যমে এমএসআর সামগ্রী ক্রয়ের জন্য অনুমতি প্রদান করেছেন। এঘটনায় প্রতিকার চেয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বিথি ট্রেডার্স এর মালিক সামসুন্নাহার রুবী এ অনিয়ম ও দুনীতির বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন।

এ বিষয় জানতে চাইলে আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃচিন্ময় হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।

বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ আবুল ফাত্তাহ জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category