• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

আমতলী উপজেলার নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচার

মৃধা বেলাল, বরগুনা:
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
আমতলী উপজেলার নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচার
আমতলী উপজেলার নির্বাহী অফিসারের বিরুদ্ধে অপপ্রচার

বরগুনার আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি মহল তিনি আমতলীতে যোগদান করার পূর্বের কিছু ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পত্রিকায় অপপ্রচার চালাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার গত ১৩ই মে মোঃ রোকনুজ্জামান খান আমতলী যোগদান করেন। বর্মানে আমতলীর সাধারণ মানুষের কাছে একজন মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন এবং স্বচ্ছতা ও দক্ষতার সথে আমতলী উপজেলা পরিষদ পরিচালনা করে আসছেন। সাধারণ ও অসহায় দরিদ্র মানুষের কাছে জনগনের কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। এবং আমতলী উপজেলার বিভিন্ন খাতে চলমান উন্নয়নমূলক কাজগুলো সঠিক ভাবে তদারকি করে আসছেন। এতে অবৈধভাবে যারা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে পারে না সেই কুচক্রি মহলটি উপজেলা নির্বাহী অফিসারে বিরুদ্ধে মিথ্যা অসত্য ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা আমতলীতে যোগদান করার পূর্বে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার থাকা অবস্থায় কিছু ছবি দিয়ে সাংবাদিকদের অসত্য তথ্য দিয়ে আমতলীর ইউএনও এর সাথে আওয়ামী লীগের নেতাদের সখ্যতা শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এতে আমতলী উপজেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মিরা ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি একজন মানবিক ইউএনও তার বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র আমরা এসবের নিন্দা জানাই।

জানাগেছে, গত ৬ই এপ্রিল পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থাকা অবস্থায় তিনি মাকে আমতলী থেকে ঢাকা পাঠিয়ে দেওয়ার সময় আমতলী নতুন বাজার চৌরাস্তা সংলগ্ন সকাল সন্ধ্যা হোটেলে বসে সরকারি কিছু কর্মকর্তার সাথে নাস্তা করছিলেন এসময় আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী মোঃ শামসুল হক তাদের দেখে বসেন। টেবিলের একপাশে পাথরঘাটা ও আমতলীর কিছু সরকারি কর্মকর্তা বসার পরেও চেয়ার খালি থাকায় ওই আওয়ামী লীগ নেতা খালি চেয়ার এ বসে পরক্ষনেই চলে যান এ সময় কে বা কারা ছবি তুলে রাখেন। ১৩ই মে আমতলীতে যোগদান করার পরে সুষ্ঠ ও সুন্দর মতো আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন করে যাচ্ছেন।

একটি মহল উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুবিধা নিতে না পেরে সেই ছবি দিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে ইউএনও সখ্যতা। আওয়ামী লীগ পূর্ণবাসনে ইউএনও শিরোনামে নিউজ প্রকাশ করায়। অপর একটি ছবিতে উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মৃধার ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাল আল মামুন বিপ্লবের সাথে সখ্যতা শিরোনামে সংবাদ প্রকাশ করে।

অবশ্য আবদুল্লাল আল মামুন বিপ্লব ২০১৩ সাল থেকে খাদ্য কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরি করে আসছেন। আবদুল্লাল আল মামুন বিপ্লব যে ছবিটি প্রকাশ করা হয়েছে ওই ছবিটি হলো পটুয়াখালীর কলাপাড়া বরগুনা আমতলীর খাদ্য অফিসারদের একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি। আবদুল্লাহ আল মামুন বর্তমানে কোন রাজনীতির সাথে জড়িত নয় সে সরকারি কর্মকর্তা হিসেবে চাকুরি করছেন সেই ছবি প্রকাশ করে আওয়ামী লীগ সখ্যতার কথা বলা হয়েছে। আসলে সরকারি কর্মকর্তার সাথে উপজেলা নির্বাহী অফিসারের ছবি তোল আওয়ামী লীগ সখ্যতা হয় কিভাবে এই প্রশ্ন আমতলী উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের।

আমতলী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মেদ খান বলেন এ নিউজ এর কোন ভিত্তি নেই আমরা কখনো তাকে আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা দেখি নাই।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন, আমি আমতলীতে যোগদান করার পরে কোন আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করার প্রশ্নই আসে না। আমি তাকে চিনি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category