• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

আবেদনের পর বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স…আমিন উল্লাহ নুরী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৩ মে, ২০২৩
আবেদনের পর বাড়িতেই পেঁৗছে যাবে ড্রাইভিং লাইসেন্স...আমিন উল্লাহ নুরী
আবেদনের পর বাড়িতেই পেঁৗছে যাবে ড্রাইভিং লাইসেন্স...আমিন উল্লাহ নুরী

আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে মিলবে ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য সূযোগ, আর বিআরটিএ অফিসে যেতে হবে না বলে জানালেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম. আমিন উল্লাহ নুরী।

শনিবার (১৩ মে) দুপুর ৩টার দিকে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিআরটিএ অফিসে এখন থেকে কোন দালালের জায়গা নেয়। ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য সুবিধার জন্য আবেদন করার পরই বাড়িতেই পৌঁছে যাবে লাইসেন্স। এক একটি মুঠোফোন, কম্পিউটার, ল্যাপট, ফোন-ফ্যাক্সের দোকান এখন বি.আর.টি.এ অফিস।

অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে পরিক্ষার সময়, পরে আবারও ক্ষুদে বার্তার মধ্য দিয়ে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্ণীতির সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

৫ থেকে ৭ বছর ধরে বিআরটিএ অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাদের ব্যাপারে তিনি বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে, আবার আবেদনে ভূল রয়েছে। তাদের লাইন্সে পেতে এখনও অপেক্ষা করতে হবে। আর দ্রুত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি। পরে তিনি মুজিবনগরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়াসহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category