• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের অলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের অলোচনা সভা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের অলোচনা সভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, ছাত্রী তামজিমা তাহসিন হক মোহনা প্রমুখ।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদ ইসলাম, অরিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ,জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আনসারুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category