• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১০ মে, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালিত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালিত

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেল ৫ টার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান স্লোগানে মুখরিত করে তোলে সমাবেশ স্থল। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা আহবায়ক ইমতিয়াজ আহমেদ, যুগ্ম আহবায়ক তামিম আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এ সময় বক্তারা অবিলম্বে গণহত্যাকারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও বর্তমান সরকারের কাছে গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category