• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ
অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ

কুষ্টিয়ায় অস্ত্র মামলার কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম (৫০) আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরের দিকে আত্মসমর্পণ করলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম রফিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি  নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
আত্মসমর্পণকারী ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত জান আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী রাত ১২টা ৫ মিনিটের দিকে কুষ্টিয়ার শহরের মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন হরেকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামি রফিকুলকে গ্রেফতার করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।
তার কাছে থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। ছয় ছিদ্র বিশিষ্ট রিভলবারে দুটি গুলি ভর্তি ছিল। অস্ত্রসহ গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ২৭ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক আসামি রফিকুল সোমবার আদালতে  আত্মসমর্পণ করেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আদালতে আত্নসমর্পণ করেছেন। তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category