• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

অব্যহত উন্নয়নের লক্ষ্যে মানুষ নৌকায় ভোট দেবে- ডা: সাগর

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
অব্যহত উন্নয়নের লক্ষ্যে মানুষ নৌকায় ভোট দেবে- ডা: সাগর
অব্যহত উন্নয়নের লক্ষ্যে মানুষ নৌকায় ভোট দেবে- ডা: সাগর

মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর বলেছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই মানুষ নৌকায় ভোট দেবে। ‌
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি গাংনী উপজেলার বামুন্দিতে গণসংযোগকালে এ কথা বললেন।

বামন্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করে বামন্দি বাসস্টান্ডে সমবেত হন নেতাকর্মীদের নিয়ে নৌকার প্রার্থী। এসময় তিনি বাজারের প্রতিটি দোকানে হেঁটে হেঁটে গণসংযোগ করেন। দোকানদার ও ক্রেতা ছাড়াও পথচারীসহ বিভিন্ন এলাকার মানুষের সাথে নৌকার ভোট প্রার্থনা করেন ডাক্তার নাজমুল হক সাগর।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গেল ১৫ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি শেখ হাসিনা দিয়েছেন তা অবশ্যই পূরণ হবে। এজন্য দরকার তার প্রতি আমাদের সবার সমর্থন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং পিছিয়ে পড়া গাংনীকে এগিয়ে নিতে আবারো নৌকা প্রতীক বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। ‌

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইছার উদ্দিন, সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category