• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছে মেহেরপুরের কৃতি সন্তান মিল্টন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছে মেহেরপুরের কৃতি সন্তান মিল্টন
অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছে মেহেরপুরের কৃতি সন্তান মিল্টন

বাংলাদেশের বিচার বিভাগে কর্মরত মেহেরপুর জেলার কৃতি সন্তান মিল্টন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন আজ। সেই তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিল্টন হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজ গ্রামের আব্দুল খালেকের মেজো ছেলে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বুধবার (২৬ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি প্রাপ্ত বিচারকদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে। পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নের মাধ্যমে বিচারব্যবস্থায় আরও দক্ষতা ও স্বচ্ছতা আনার প্রত্যাশা করা হচ্ছে।

মোঃ মিল্টন হোসেন দীর্ঘদিন ধরে বিচার ক্ষেত্রে নিজস্ব দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। নিজ এলাকা মেহেরপুর জেলায়ও তার সততা, দায়িত্ববোধ এবং মানুষের সঙ্গে আচার আচরণের কারণে স্থানীয় জনগণ, সহকর্মী, স্থানীয় আইনজীবী ও সমাজসেবীরা তাকে মেহেরপুরের গর্ব হিসেবে অভিহিত করেন।

পদোন্নতি প্রাপ্ত হওয়ায় মিল্টন হোসেনের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত মহানগর দায়রা জজ, বরিশাল। এতে বিচারব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং ন্যায়বিচারের মান উন্নত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category