• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুর ডিগ্রি কলেজে নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে আজীবন অব্যাহতি বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে নজরুল বর্ষ উদ্বোধন অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা
অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা

মেহেরপুর শহরের সর্ববৃহৎ কাঁচা বাজার বড় বাজারের তহবাজারে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা। সোমবার (৩১ আগস্ট) সকাল থেকেই তহবাজারের সব কাঁচামালের দোকানপাট বন্ধ রেখে মূল সড়কের ওপর অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে বাজারে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিনে তহবাজার এলাকায় গিয়ে দেখা যায়, কাঁচা বাজারের সকল দোকানপাট সম্পূর্ণ বন্ধ। মূল সড়কের ওপর বেঞ্চ ও চট বিছিয়ে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কাঁচামাল বেচাকেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট খাজনা নির্ধারণ করা থাকলেও বর্তমান ইজারাদাররা তা মানছেন না। ইচ্ছে মতো অতিরিক্ত ও অনিয়মভিত্তিক খাজনা আদায় করা হচ্ছে। এর ফলে ক্ষুদ্র ও পাইকারি সব ধরনের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, আমরা নিয়মের বাইরে কোনো অতিরিক্ত টাকা দেব না। শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। বলা হয়েছিল সরকার নির্ধারিত হারে খাজনা আদায় না করা হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ থাকবে। কিন্তু প্রশাসন বা ইজারাদার আমাদের দাবিতে কর্ণপাত করেনি তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

এদিকে হঠাৎ কাঁচা বাজার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা সাধারণ মানুষ। বাজারে এসে ফাঁকা দোকান দেখে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। অতি দ্রুত স্থানীয় প্রশাসনকে হস্তক্ষেপ করে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ী নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের সুনির্দিষ্ট আশ্বাস ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের এই অনড় কর্মসূচি ও কাঁচাবাজার বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে। প্রতিটি পণ্যের উপর তারা খাজনা নিতে চাচ্ছেন। ১০ থেকে ২০গুন বেশি হারে খাজনা নিচ্ছেন। এরই প্রতিবাদ করছি আমরা। আমরা চায় এর সুষ্ঠু সমাধান। সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, প্রতিদিন ৭ থেকে ৮ কোটি টাকা কেনা-বেচা হয় এ বাজারে।

এদিকে জেলার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এ বাজারে। এখানে ভিড় জমান রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা। সেসব পণ্য কিনে নিয়ে যান তারা। বাজার বন্ধ থাকায় লোকসানের মুখে পড়বেন কৃষকরা। তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হবে তাদের। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন কৃষকরা।

বাজারের ইজারাদার সাদাত হোসেন বুড়োর দাবি, আমরা সরকার নির্ধারিত মূল্যের চাইতে এক টাকাও বেশি নিচ্ছি না। বরং তিন দফায় পরিবর্তন করে খাজনা কমানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category