• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন সৌদি প্রবাসী

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন সৌদি প্রবাসী
অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন সৌদি প্রবাসী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন সৌদি প্রবাসী লাভলু (৩৫)। লাভলু মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের কলেজ মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লাভলুর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় বছর ধরে লাভলু সৌদিতে কর্মরত আছেন। তিন বছর আগে একবার ছুটিতে এসেছিলেন। ছুটি কাটিয়ে তিনি আবারও কর্মস্থলে ফিরে যান। এবারও তিন বছর পর তিনি দেশে আসছিলেন।

ঢাকা থেকে শ্যামলী পরিবহনে করে বাড়ি ফেরার পথে তাকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। অজ্ঞান অবস্থায় শহরের কলেজ মোড় এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দিলে পরিচিত এক ইজিবাইক চালক তাকে বাড়ি নিয়ে যায় পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category