• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

৯৯৯ এ কল দিয়ে প্রেমিকার বিয়ে বন্ধ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
৯৯৯ এ কল দিয়ে প্রেমিকার বিয়ে বন্ধ করলো প্রেমিক
৯৯৯ এ কল দিয়ে প্রেমিকার বিয়ে বন্ধ করলো প্রেমিক

প্রেমিকার বিয়ে বন্ধ করতে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলো প্রেমিক। ফলে স্কুল পড়ুয়া প্রেমিকার বিয়ে বন্ধ করলো আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর জোয়ার্দার পাড়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী স্কুল ছাত্রীর পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর জোয়ার্দার পাড়ার নাসির উদ্দীন মোল্লার মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রীর বিবাহ আয়োজন করে।

দুপুরে কুষ্টিয়া জেলার হালসার নগর বাঁকা গ্রামের ইকবার আলীর ছেলে রুবেল এর সাথে বিবাহ সম্পন্ন করতে সকল আয়োজন করে স্কুলপড়ুয়া ছাত্রীর পরিবার।

বেলা সাড়ে ১২ টার দিকে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে একই গ্রামের স্কুল ছাত্রীর প্রেমিক সাব্বির। কলটি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়। আইনগত পদক্ষেপ নিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর ও থানা পুলিশের একটি দল বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী দুপুরে ওই স্কুল ছাত্রীর বাড়িতে হাজির হয়। স্কুল ছাত্রীর বয়স পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিবাহের জন্য আয়োজিত সকল খাবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category