• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

৬ গোলে পাকিস্তানকে পরাজিত করলো বাংলার মেয়েরা

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশের নারী দলযেন উড়ছে সাফ চ্যাম্পিয়নশিপে। পাকিস্তানকে ৬-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে এক ধাপ এগিয়ে গেলো সাবিনা খাতুন-মনিকা চাকমারা। শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জালে হাফডজনবার বল জড়ায় গোলাম রাব্বানী ছোটনের দল। এদিন বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন অধিনায়ক সাবিনা খাতুন। বাংলাদেশের পক্ষে গোলের যাত্রা করেন মনিকা। ম্যাচের তৃতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মনিকা। প্রথমার্ধে আরও ৩ গোল দেয় বাংলার এ নারী দল।
ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশকে ২-০ গোল ব্যবধানে এগিয়ে দেন সিরাত জাহান স্বপ্না। এরপর চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে প্রথমার্ধে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক সাবিনা। ম্যাচের ৩১ ও ৩৫তম মিনিটের সময় গোল করেন বাংলাদেশের অধিনায়ক। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরেও পাকিস্তান বাংলাদেশের সামনে টিকেনি। খেলার ৫৯তম মিনিটে গোল করে নিজের হ্যাট্রিকের পাশাপাশি দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন সাবিনা। পাকিস্তানের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে অর্ধডজনবারের মতো এগিয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোল ব্যবধানের জয় দেখেছিল। টানা দুই ম্যাচে দুই জয় এবং ৯ গোল ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category