• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ

গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে মেহেরপুরে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। এবারের বৈশাখের শ্লোগান “নববর্ষের ঐকতন, গণতন্ত্রের পুনরুত্থান” আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
এদিন বৈশাখকে বরণ করতে নানা রং, ঢংয়ে, বিভিন্ন সাজে এসেছিলেন এ প্রজন্মের ছেলে-মেয়েরা। কেউ কেউ বাংলার নানা ঐতিহ্য তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category