• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

২৪’র গণঅভ্যুত্থান পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য-নাহিদ ইসলাম

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
২৪’র গণঅভ্যুত্থান পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য-নাহিদ ইসলাম
২৪’র গণঅভ্যুত্থান পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য-নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিলো। সেই ঘোষণাপত্রের বাংলাদেশ বিনির্মাণ হয়। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিলো।

মুক্তিযদ্ধের ৫৪ বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন করে সম্ভাবনা পেয়েছি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য। সেই গড়ে তোলার লড়াইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি এবার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে।

স্বাধীনতার ঘোষনাপত্রে যে আকাঙ্খা ছিল, ২৪ এর গণঅভ্যুত্থানের বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্খা ছিল, সেই আকাঙ্খা বাস্তবায়ন করবে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ। ফলে মেহেরপুর থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রের ডাক এসেছিলো আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষনাপত্র তৈরি করবো। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রুপরেখা তৈরি হবে।

মঙ্গলবার (০৮ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে সারাদেশে কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসকল কথা বলেন। এর আগে মেহেরপুর শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে পদযাত্রা করে তাঁরা কলেজ মোড়ে যায়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পদযাত্রা ও পথসভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন এনসিপির ঢাকা উত্তারাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্ত শারমিন, মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category