• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা

প্রতিটি রক্তের ফোঁটার সঙ্গে ফিকে হয়ে আসছে ১৬ বছরের কিশোর সাজ্জাদের স্বাভাবিক জীবনের স্বপ্ন। জন্ম থেকেই থ্যালাসেমিয়ার মতো জটিল রোগের সঙ্গে লড়াই করা মেহেরপুরের উজলপুর গ্রামের এই কিশোরের দিন কাটছে যন্ত্রণায়।

একসময় প্রতিমাসে এক ব্যাগ রক্ত দিলে চললেও, এখন তার শরীরে দিতে হচ্ছে দুই ব্যাগ রক্ত । অসুস্থতা বাড়লে মাসে দুইবারও তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। দীর্ঘ ১৫ বছরের টানা চিকিৎসায় পরিবারটি আজ নিঃস্ব। সাজ্জাদকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে প্রয়োজন ‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট’ যার সম্ভাব্য খরচ ৬৫ থেকে ৭০ লাখ টাকা। কিন্তু সেই বিশাল অর্থের জোগাড় করার সামর্থ্য নেই তার কৃষক বাবার।

সাজ্জাদের বাবা রবিউল ইসলাম পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা বিক্রি করে এতদিন ছেলের চিকিৎসা চালিয়ে এসেছেন। দীর্ঘ ১৪-১৫ বছরে চিকিৎসায় ব্যয়ের পরিমাণ ৩০ থেকে ৪০ লাখ টাকা। ফলে পৈত্রিক সম্পদের বড় অংশই হাতছাড়া হয়ে গেছে। বর্তমানে নিজের বসতভিটা ছাড়া আর কোনো সম্বল নেই; অন্যের জমি লিজ নিয়ে কৃষিকাজ করে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি।

শারীরিক যন্ত্রণার চেয়েও সাজ্জাদকে বেশি কুরে কুরে খাচ্ছে একাকীত্ব ও বন্ধুদের অবহেলা। সাজ্জাদ আক্ষেপ করে বলে, ছোট থেকেই নিজেকে অসুস্থই দেখে আসছি। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে খেলতে গেলে তারা বলে তুমি তো অসুস্থ, তোমার সাথে কী খেলব! রোগ বাড়লে পেটে তীব্র ব্যথা হয়, হাঁটতে পারি না, শরীরে জ্বালাপোড়া করে। মনে হয় দুনিয়ায় আমার কেউ নেই।

এদিকে গত দুই বছর ধরে চিকিৎসকদের দেওয়া পরামর্শ অনুযায়ী বোন ম্যারো ট্রান্সপ্লান্টের বিশাল খরচ বহনে অক্ষম হয়ে রবিউল ইসলাম বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরছেন। কিন্তু এক দপ্তর থেকে অন্য দপ্তরে আবেদন নিয়ে ঘুরেও কোনো অনুদান পাননি বলে অভিযোগ তার।

তবে মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম জানান, থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার ব্যবস্থা রয়েছে। তিনি আশ্বস্ত করেন, সঠিক নিয়ম মেনে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে আবেদন করা হলে তা যাচাই-বাছাই করে দ্রুত অর্থ সহায়তার ব্যবস্থা করা হবে।

১৬ বছরের সাজ্জাদের চাওয়া খুব সামান্য। সে অন্য ১০ জন সাধারণ কিশোরের মতো স্কুলে যেতে চায়, বন্ধুদের সঙ্গে খেলতে চায়, বাঁচতে চায় স্বাভাবিকভাবে। সাজ্জাদকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ জীবন দিতে সরকার, দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তি ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর কাছে মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category