• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
১৫ আগষ্ট উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
১৫ আগষ্ট উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভার সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সিরাজুল ইসলাম মাস্টার, আব্দুল মান্নান, অ্যাড. ইয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, রেজাউল হক মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী শহিদুল হক, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাসহ জেলা আওয়ামী লীগের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category