• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

হ‍্যাট্রিক করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে টানা তৃতীয় বারের মত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

১১৭ আসনে নৌকা প্রতীক নিয়ে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হন তিনি। রবিবার রাত আটটার দিকে বেসরকারি ভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। সদর উপজেলা হল রুমে দ্বাদশ সংসদ নির্বাচন ফলাফল ঘোষনা কেন্দ্র থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান ফলাফল ঘোষণা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান ট্রাক প্রতীক নিয়ে ৫৭হাজার ৬৮২ ভোট পেয়ে পরাজিত হন।
সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত চলে এই ভোট গ্রহন।
মেহেরপুর ১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এই আসনটিতে মোট ৫১ শতাংশ ভোট পোল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category