• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

হরিনাকুণ্ডুতে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালিত

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
হরিনাকুণ্ডুতে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালিত
হরিনাকুণ্ডুতে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালিত

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে সরকারি বেসরকারি সকল ব্যাংকের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি পালিত হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা এগারোটায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে জনতা ব্যাংক পিএলসি হরিনাকুণ্ডু শাখার ম্যানেজার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিসের (এরিয়া ইনচার্জ) সহকারী মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান। ঋণ বিতরন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের উপপরিচালক মিজানুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার শাহিন ইসলাম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন প্রতিষ্ঠিত বুনিয়াদী কৃষকদের পাশাপাশি শিক্ষিত তরুন কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষি ঋণ বিতরণের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। ঋণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই শ্লোগানের বাস্তব প্রতিপালন ঘটাতে কৃষকদের কল্যানে বাংলাদেশ ব্যাংকের বরাদ্দকৃত সমুদয় অর্থ যথাসময়ে সুষ্ঠুভাবে বিতরনের তাগিদ প্রদান করেন।

অনুষ্ঠানে তিনজন কৃষক প্রতিনিধি তাদের বক্তৃতায় মধ্যসত্ত্বভোগির কোন তদবির এবং অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই স্বল্পতম সময়ে ঋণ পেয়ে কৃষি খাতে সঠিক সময়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হচ্ছেন বলে মত প্রকাশ করেন। উপজেলার আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন ব্যাংকের ১৩টি শাখা প্রায় ৬০ লাখ টাকা ঋণ বিতরণ করেন।

অংশগ্রহনকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহ জনতা ব্যাংক পিএলসি, হরিনাকুণ্ডু শাখা, সোনালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, পল্লী সঞ্চয় ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।

প্রানবন্ত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট অতিথিবৃন্দ ছাড়াও, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category