• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

হরিণাকুণ্ডুতে অবৈধ জালে মাছ ধরায় তিন জেলেকে জরিমানা

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
হরিণাকুণ্ডুতে অবৈধ জালে মাছ ধরায় তিন জেলেকে জরিমানা
হরিণাকুণ্ডুতে অবৈধ জালে মাছ ধরায় তিন জেলেকে জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রিজে জি কে সেচ প্রকল্পে অবৈধ চায়না জাল দিয়ে মাছ ধরার অপরা‌ধে তিন জেলেকে জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতব্রিজে জিকে সেচ প্রকল্পে নি‌ষিদ্ধ জাল ব‌্যবহার ক‌রে মাছ ধরার অপরা‌ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তা‌দেরকে জ‌রিমানা করা হয়।

দন্ডবিধি ১৮৬০এর ১৮৮ ধারা দন্ডের অপরাধে প্রতিটা জেলেকে নগদ ২ শত টাকা করে ৬ শত টাকা জরিমানা করে ভ্রাম‌্যমাণ আদালত ।

এ সময় মাছ ধরার ব‌্যবহৃত অবৈধ চায়না জাল জব্দ করা হয়। ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার আক্তুরুজ্জাম। এসময় মৎস কর্মকর্তা ও থানা পু‌লিশ সহ‌যো‌গিতা ক‌রেন।

মৎস্য কর্মকর্তা এ টি এম শামসুজ্জামান বলেন, বিশেষ কম্বিং অপারেশনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও জি কে সেচ প্রকল্পে অবৈধ জাল দিয়ে যেসব জেলেরা মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category