বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে ও স্মার্ট বামন্দী ইউনিয়ন গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে মেহেরপুরের গাংনীর বামন্দি ইউনিয়ন পরিষদ। শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আম্রকাননে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বামন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি পত্নী লাইলা আরজুমান বানু শীলা, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।
যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।