• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

স্বাধীনতা দিবস নিয়ে কটাক্ষ করে কেউ পার পাবেনা: হানিফ

কুষ্টিয়া প্রতিবেদক
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
স্বাধীনতা দিবস নিয়ে কটাক্ষ করে কেউ পার পাবেনা: হানিফ
স্বাধীনতা দিবস নিয়ে কটাক্ষ করে কেউ পার পাবেনা: হানিফ

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো অপরাধমূলক কর্মকাণ্ড রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই ঠিক বলে মনে করি। তিনি আরও বলেন, স্বাধীনতা আমাদের অস্তিত্ব। সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগছে, বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র তা প্রমাণ করেছে প্রথম আলো। ওই বাচ্চাতো ওইসব কথা বলেনি, পরে টিভির সাক্ষাৎকারে সে বলেছে। শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হানিফ আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কোনো ঘটনা নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র। যা মেনে নেওয়া হবে না। অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category