• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

সুসজ্জিত হয়েছে মেহেপুরের খ্রীস্টিয় পল্লীগুলো

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
সুসজ্জিত হয়েছে মেহেপুরের খ্রীস্টিয় পল্লীগুলো
সুসজ্জিত হয়েছে মেহেপুরের খ্রীস্টিয় পল্লীগুলো

রাত পোহালেই বড়দিন। জেলার সব চেয়ে বড় মেহেরপুরের খ্রীস্টিয় পল্লীগুলোতে সাজ সাজ রব। সুসজ্জিত করা হয়েছে গীর্জাসহ কবরস্থান। নিজেদের ও বিশ্বের মানব কল্যান কামনায় প্রার্থণা করবেন খ্রীস্টিয় সম্প্রদায়ের লোকজন। ধর্মীয় গুরুরা বলছেন, যেন জাতিতে জাতিতে কোন বিভেদ না থাকে ও যুদ্ধ বিগ্রহ বন্ধ হয় এ প্রার্থণা করা হবে প্রভু যীশুর কাছে।

সরোজমিন মেহেরপুর জেলায় অবস্থিত খ্রীষ্টান পল্লীগুলো ঘুরে দেখা গেছে, দেশের সবচেয়ে বড় মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া, বল্লভপুর, কেদারগঞ্জ এবং গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামের খ্রীস্টিয় ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে তোলা হয়েছে স্টার, লাইটিংয়ে ভরা ক্রীসমাস ট্রি, বিভিন্ন স্থানে চলছে গোশালা তৈরির কাজ। কারণ এই দিনে তাদের প্রভূ যীশু জন্ম নিয়েছিলো গরিবের গোয়াল ঘরে। গীর্জাগুলোতে চলছে সুসজ্জিতের কাজ। সাজানো হচ্ছে নিজের ঘরবাড়ি। ২৪ ডিসেম্বর দিবাগত মধ্যরাত থেকে শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। মধ্যরাতে বড় ঘন্টা বাজিয়ে প্রভু যীশুর ভোজ ও আলেলুইয়া গানের মাধ্যমে শুরু হবে প্রার্থণা। থ্রীস্টান পল্লীগুলোতে তাই এখন সাজ সাজ রব। শিশু ও বড়দের জন্য কিনছেন নতুন নতুন পোশাক। বাড়িতে বাড়িতে তৈরি করা হবে মজাদার সব খাবার। নিজের ও পরিবারের কল্যান কামণায় প্রভূ যীশুর কাছে প্রার্থণা করবেন তারা।

বড়দিন উদযাপন কমিটির সদস্য দীলিপ মন্ডল জানান, ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বড় দিনের আনুষ্ঠানিকতা। প্রতিটি ঘরে এখন সাজ সাজ রব। তৈরি হচ্ছে গোশালা। কারণ প্রার্থণা শেষে সকলে কির্তন গানের মধ্য দিয়ে গোশালাগুলো পরিদর্শন করবেন সকলে। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলিসহ নানা ধরনের খাবর তৈরির কাজ। বড়দিন উপলক্ষে বল্লভপুর মাঠে বসবে ১৫ দিন ব্যাপী খ্রীস্টিয় মেলা।
বল্লভপুর ইম্মানুয়েল চার্চের পুরোহিত দিনারির দিন মৃত্যুঞ্জয় মন্ডল জানান, বিশ্বের মঙ্গল ও কল্যান কামনায় প্রার্থণা করবেন খ্রীস্টিয় ধর্মাবলম্বীরা। পাপ থেকে নিজেকে মুক্তির জন্য চলবে যীশুর কাছে প্রার্থণা। এছাড়াও এবারের মূল প্রার্থণা হবে যুদ্ধ থেকে মক্তির। কারণ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের আজ অস্থিতিশীল। তৈরি হয়েছে নানামূখী সমস্যা। এ সমস্যা দূর করতে ও করোনার যাতে আর হানা না দেয় সেই লক্ষে ইশ্বরের কাছে প্রার্থণা করবেন সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category