• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

সুর্নিদিষ্ট কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
সুর্নিদিষ্ট কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুর্নিদিষ্ট কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুর্নিদিষ্ট কোন অভিযোগ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্য অভিযোগ দায়ের করেছেন প্রতিপক্ষ প্রার্থী। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কয়েকজনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও জামায়াতে ইসলামের জোট প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্লাস্টিক দিয়ে দাঁড়িপাল্লা তৈরি টাঙ্গানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী প্রধান এজেন্ট আসাদুজ্জামান বাবলু উপরোক্ত অভিযোগ করেন। আমজাদ হোসেনের বাস ভবনের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তব্যে আসাদুজ্জামান বাবলু আরও বলেন, গ্রামে গ্রামে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের বাঁশের লাঠি কেটে রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চলছে। বিএনপির অভিযোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক এবং বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টোসহ নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category