• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

সুপ্রিম কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন গাংনীর কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সুপ্রিম কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন গাংনীর কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ
সুপ্রিম কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হলেন গাংনীর কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ

মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারি অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ জিপি ও পিপি শাখা থেকে গত ৭ জুলাই সোমবার সানা মো: মাহরুফ হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এই তথ্য নিশ্চিত জানানো হয়।

অ্যাডভোকেট সাকিল আহমাদ গাংনী উপজেলার বড়বামন্দী গ্রামের রুহুল আমীনের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। সম্প্রতি গাংনী পাইলট স্কুল এন্ড কলেজেরও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন গাংনীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category