• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চলছে মাটি উত্তোলন- সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হত্যার হুমকি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চলছে মাটি উত্তোলন- সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হত্যার হুমকি
সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চলছে মাটি উত্তোলন- সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হত্যার হুমকি

মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাঁহ পাড়ায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে চলছে অবৈধভাবে মাটি কাটা। সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এমন সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার হিজুলী ঈদগাঁহ পাড়ায় বেশ কিছুদিন ধরেই বীরদর্পে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। এতে গ্রামের বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাটি কাটার কারণে অনেক রাস্তা গভীর গর্তে পরিণত হয়েছে, যা এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঘটনার দিন বিকেলে বিষয়টি নিয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে হিজুলী গ্রামের ইয়ারুলের ছেলে সানি নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব দেখিয়ে দৈনিক কালবেলার সাংবাদিক কৌশিক বাপ্পি ও মাথাভাঙ্গার সাংবাদিক মীর শামীমকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে তাদের মেরে ফেলা হবে এবং পুড়িয়ে দেওয়া হবে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাটি কাটার ফলে গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। পাকা রাস্তা থাকলেও অনেক স্থানে তা মাটির স্তূপে ঢেকে গেছে যা চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category