• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সাবেক এমপি আমজাদ হোসেনের সাথে গাংনী উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
সাবেক এমপি আমজাদ হোসেনের সাথে গাংনী উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময়
সাবেক এমপি আমজাদ হোসেনের সাথে গাংনী উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময়

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের সাথে মতবিনিময় করেছে উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল গাংনীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রাজ্জাক মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহহেল মারুফ পলাশ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ামিন আলী বাবলু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুু, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আসমা খাতুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমজাদ হোসেন দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার বৃদ্ধি পাওয়ায় সচেতন হওয়ার আহবান জানান। ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতনতা তৈরীর জন্য দলের উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নির্দেশদেন। দলকে সংগঠিত ও জনগণের কাছে দলের পজিটিভ অবস্থান তুলে ধরতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category