• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও উভয়ের কাজের লক্ষ্য অভিন্ন-ডিআইজি

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও উভয়ের কাজের লক্ষ্য অভিন্ন-ডিআইজি
সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও উভয়ের কাজের লক্ষ্য অভিন্ন-ডিআইজি

সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও সমাজের শান্তি, নিরাপত্তা ও মানুষের কল্যাণে উভয়ের কাজের লক্ষ্য অনেকটা অভিন্ন বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সোমবার (১০ আগস্ট) বেলা দশটার দিকে মেহেরপুর পুলিশ সুপার মিলনায়তনে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধপরিকর, কোন পুলিশও যদি মাদকের সাথে জড়িত থাকে তবে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারির সাথে পুলিশের কোন সম্পর্ক রাখা যাবে না। নারীর প্রতি কোন ধরণের সহিংসতা মেনে নেওয়া হবে না, কোন ধর্ষনের ঘটনা ঘটলে ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করতে হবে। এবং মেহেরপুর জেলা থেকে অনলাইন জুয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ ও বন্ধ করতে পারলে দেশের অন্য জেলা থেকেও জুয়া বন্ধ হয়ে যাবে।

এ সময় নানা সামাজিক কাজে পুলিশের সম্পৃক্ততার কথা উল্লেখ করে কমিউনিটি পুলিশিং এর কাজ আরো জোরদার করার পরিকল্পনার কথা জানান রেঞ্জ ডিআইজি। পাশাপাশি যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার আশ্বাস তেন তিনি। জেলার অপরাধ নির্মূলে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনের এবং জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মোস্তাফিজুর রহমান।

মত বিনিময় সভায় সাংবাদিকবৃন্দরা জেলার বিভিন্ন অসংগতি ও অপরাধ নির্মাণের করণীয় সম্পর্কে মতামত পরামর্শ প্রদান করেন। এ সময় মাদকের পাশাপাশি, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের চোর চক্র, সড়কে যানবাহনের নিরাপত্তাসহ নানা বিষয় উঠে আসে। উক্ত বিষয়গুলো সমাধানের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা,সাংবাদিক মাজেদুল হক মানিক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় পুলিশ বিভাগের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category